বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আত্রাইয়ে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি গ্রেফতার ২

রুহুল আমিন, আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলো নওগাঁর মহাদেবপুর উপজেলার ঈশ্বরলক্ষীপুর গ্রামের মৃত আশরাফের ছেলে মোনায়েম হোসেন (৩৪) ও একই উপজেলার কায়েস্তাপাড়া গ্রামের আসলাম মন্ডলের ছেলে রতন আলী (৩০)।

জানা যায়, গত সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ডুবাই গ্রামে একটি মুদির দোকানে আটককৃতরা নিজেদের পুলিশ (ডিএসবি) পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা তাদেরকে আটক করে আত্রাই থানা পুলিশকে সংবাদ দেন। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ মোনায়েম ও রতনকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, ৭টি মোবাইল সেট, বাংলাদেশ পুলিশ লেখা একটি ম্যানিব্যাগ, একটি চাকু, চাঁদার ১ হাজার টাকা ও চাবুকসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে।

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার চাঁদাবাজ। তাদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা রুজু করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর