সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাটমোহরের হান্ডিয়ালে অস্ত্রাঘাতে যুবক খুন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:
পাবনার চাটমোহরে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের অস্ত্রাঘাতে হাবিবুর রহমান হাবিব (২১) নামের এক সাবেক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন। রোববার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার হান্ডিয়ালে এ ঘটনা ঘটে। নিহত হাবিব উপজেলার হান্ডিয়াল নিকিড়িপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, বিকেলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ গং ও সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব গং এর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বালিকা বিদ্যালয়ের গলিতে একদল যুবক হাবিব ও নাসিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাজারেই পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টাকালে হাবিব মারা যায়। নাসিরকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন জানান, ধারালো অস্ত্রাঘাতে হাবিব নামের একজন মারা গেছে। আগে থেকেই এলাকার আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ছিল। রোববার বিকেলে ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে হাবিবকে অস্ত্রাঘাত করা হয় বলে জানা গেছে।
হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামিম আহমেদ মোবাইল ফোনে জানান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেলের সাথে হাবিবের ঝামেলার কথা তিনি শুনেছেন। তবে কে বা কারা ঘটনার সাথে জড়িত তা তিনি জানেন না।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আলিম জানান, নিহত হাবিব হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাটমোহর সরকারি কলেজর বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এমন হত্যাকান্ড কারোরই কাম্য নয়। ঘটনার সাথে ছাত্রলীগের কারো সম্পৃক্ততা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর