বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় শ্বশুর-শ্বাশুড়ীর নির্যাতনে গৃহবধুর বিষপান

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় শ্বশুর শ্বাশুড়ী ও ননদের নির্যাতন সইতে না পেরে এক গৃহবধূর বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। মুমূর্ষ অবস্থায় ওই গৃহবধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে উপজেলার কোদালধোয়া গ্রামের রতন বাড়ৈর স্ত্রী, তিন সন্তানের জননী কাজল বাড়ৈ(৪০) পারিবারিক কলহের জের ধরে ঝগড়ার এক পর্যায়ে শ্বশুর-শ্বাশুড়ী ও ননদ শারীরিক নির্যাতন করে।
কাজলের স্বামী রতন জানান, পারিবারিক কলহের কারনে ঝগড়া হলে আমার বাবা ধীরেন বাড়ৈ, মা প্রফুল্লা রানী বাড়ৈ ও বোন মনিকা বাড়ৈ প্রায় সময়ই আমার স্ত্রীর উপর শারীরিক নির্যাতন করে। যে কারনে কাজল অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরে এবং আত্মহত্যার চেষ্টা করে।
কাজলের শ্বশুর ধীরেন বাড়ৈ বলেন, সামান্য ঝগড়া হয়েছে। এতে করে আমার ছেলের স্ত্রী বিষপান করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন মোল্লা জানান, কীটনাশক পানে অসুস্থ রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে শনিবার রাত ১১টার দিকে উপজেলার বাগধা ইউনিয়নের চক্রিবাড়ি গ্রামের খোকন হাওলাদারের স্ত্রী শান্তনা বেগম (৪০) পারিবারিক কলহের কারনে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ।
শান্তনার স্বামী খোকন জানান, সামান্য বিষয় নিয়ে তার সাথে ঝগড়া হলে স্ত্রী অভিমান করে ঘরে থাকা কীটনাশ পান করে অসুস্থ হয়ে পরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর