বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

পুলিশের চোরাই মোটরসাইকেল উদ্ধার করল পুলিশ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

পশুর হাট থেকে পুলিশ সদস্যের চুরি করা মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে চোরাইকৃত মোটরসাইকেলসহ পুলিশের হাতে আটক হয়েছে তিন চোর।

সোমবার বিকেলে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর এলাকা থেকে তাদের আটক করেন গৌরনদী মডেল থানার এসআই খাইরুল আলম। আটককৃতরা হলো- ঝালকাঠীর সোহেল তামিলদার, পিরোজপুরের মেহেদী হাসান ও বরিশাল রহমতপুর এলাকার নাহিদ হোসেন।

গৌরনদী মডেল থানার এসআই খাইরুল আলম জানান, চোরাই মোটরসাইকেল বিক্রির গোপন সংবাদে বাটাজোর এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ তিন চোরকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, মোটরসাইকেলটি ঈদুল আযহার দুইদিন পূর্বে ঝালকাঠি জেলার সুগন্ধা গরুর হাট থেকে চুরি করা হয়েছে। পরবর্তীতে জানা গেছে, মোটরসাইকেলটি বরিশাল কোর্টে কর্মরত এসআই খলিলুর রহমানের। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর