মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আগৈলঝাড়ায় জেরে হামলা-সংঘষের্, আহত ৯ জন, গ্রেফতার ৫

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ৪:১৪ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় বাড়ির আসা যাওয়ার পথ নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে হামলা-সংঘর্ষে মহিলাসহ ৯ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ এঘটনায় উভয় পক্ষের ৫ জনকে গ্রেফতার করেছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ও বিকেলে দুই দফায় উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের মোস্তাফা মোল্লার সাথে একই বাড়ির আবু বক্কর সিদ্দিক মোল্লার সাথে বাড়ির আসা যাওয়ার জন্য পথ দেয়াকে কেন্দ্র করে এই হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে।

মোস্তাফা মোল্লা জানান, আমার ভোগদখলীয় জায়গার টিনের বেড়া ভেঙ্গে জোর করে প্রতিপক্ষ আবু বক্কর সিদ্দিক রাস্তা নিতে চাইলে আমরা বাঁধা নিষেধ করলে তারা সংঘবদ্ধ ভাবে হামলা চালায়। এসময় আমি ৯৯৯ নম্বরে ফোন করে সহয়তা চাইলে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুই পক্ষকে থানায় নিয়ে যায় এবং পরবর্তীতে বিষয়টি মিমাংসার জন্য উভয় পক্ষকে শান্ত থাকতে বলেন।

পরবর্তীতে আবু বক্কর বাড়ি এসে তার নেতৃত্বে আরিফ মোল্লা, শরীফ মোল্লা, রাব্বি মোল্লা, রায়হান মোল্লা, রাহাত মোল্লাসহ ১০/১২ জন মিলে দ্বিতীয় দফায় মোস্তফা মোল্লার ঘর, টিনের বেড়াসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এসময় প্রতিপক্ষের হামলায় মোস্তফা মোল্লার স্ত্রী আফরোজা বেগম (৩৬), মামুন মোল্লার স্ত্রী বৃষ্টি খানম (৩২), মাহাবুব মোল্লার স্ত্রী খাদিজা আক্তার (২৫), রিফা আক্তার (১৬), মহাসিন মোল্লা (৩৫), মানিক মোল্লা (৩৬), আনিচ মোল্লা (৩২), মনির মোল্লা (৩৪), কোডন মোল্লা (৬৫) সহ ৯ জন আহত হয়।

এদের মধ্যে গুরুতর আহত আফরোজা বেগম, বৃষ্টি খানম ও খাদিজা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রতিপক্ষ আবু বক্কর সিদ্দিক জানান, বাড়ি থেকে বের হওয়ার জন্য মোস্তফা মোল্লার জায়গা নিতে চাইলে তাদের সাথে বাকবিতন্ডার একপর্যায় সংঘর্ষ বাঁধে।

এঘটনায় উপ-পরিদর্শক আলী হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের কোডন মোল্লা, আনিচ মোল্লা, বশির সরদার, আরিফ মোল্লা ও শরীফ মোল্লাকে আটক করে থানায় নিয়ে যায়।আটককৃত ৫ জনকে শুক্রবার সকালে বরিশাল আদালতে প্রেরন করেছে পুলিশ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর