মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আগৈলঝাড়ায় নার্সিং পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণ, ধর্ষনের চিত্র ও ভিডিও ধারণ মামলায় ধর্ষক গ্রেফতার

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১, ৯:৩৯ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় নার্সিং পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণ, ধর্ষণের ভিডিও এবং আলোকচিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ায় ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে দায়ের করা মামলায় ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

থানার ওসি মো. গোলাম ছরোরায়া ধর্ষিতা ছাত্রীর এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলার দক্ষিণ বড়মগড়া গ্রামের রমেশ মধুর বখাটে ছেলে রনজিত মধু (২৭) ঢাকায় নার্সিং দ্বিতীয় বর্ষে পড়ুয়া স্থানীয় এক ছাত্রীকে (১৯) বিভিন্ন সময়ে কু-প্রস্তাবসহ প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলো। এক পর্যায়ে ওই ছাত্রীর সাথে দুই বছর আগে রনজিতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের সুযোগে বিয়ের প্রলোভনে ওই ছাত্রীকে ২০১৯ সালের ২৮মার্চ রাতে বাড়ির পাশের একটি পানের বরজে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে রনজিত।

এর পরে ঢাকা থেকে ওই ছাত্রী ছুটিতে বাড়ি আসার সুযোগে বিয়ের প্রলোভনে রনজিত গত দুই বছর যাবত তাকে ধর্ষণ করে আসছে। এই সময়ের মধ্যে তাদের দু’জনের নগ্ন আলোকচিত্র ও ভিডিও নিজের মোবাইল ফোনে ধারন করে রাখে রনজিত।

এরই মধ্যে রনজিত মধু অন্যত্র বিয়ে করায় ওই ছাত্রী রনজিতের সাথে সম্পর্ক রাখতে না চাইলে তাদের দু’জনের ধারণ করা অশ্লীল ভিডিও এবং নগ্ন আলোকচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভাইরাল করার হুমকি দিয়ে ছাত্রীকে ধর্ষণ কাজে বাধ্য করে আসছিলো রনজিত।
বিষয়টি ওই ছাত্রী ধর্ষক রনজিত মধু ও তার অভিভাবকদের জানালে তারা ওই ছাত্রীকে অন্যত্র বিয়ে করতে বলেন। ছাত্রীর অভিভাবকেরা ভারতে অবস্থানরত সুমন সরকার নামের এক ছেলের সাথে ছাত্রীর বিয়েও ঠিক করেন।

এদিকে ওই ছাত্রীর বিয়ে পাকা হবার খবর জানতে পেরে ছাত্রীর ছবি দিয়ে “ভোরের পাখি” নামে ফেইসবুকে একটি ভুয়া আইডি খোলে রনজিত। ওই ভুয়া আইডি’র মাধ্যমে ছাত্রীর বিয়ে ঠিক হওয়া সুমন সরকারকে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠায় রনজিত। সুমন “ভোরের পাখি”র রিকোয়েস্ট গ্রহন না করলেও রনজিত তার ম্যাসেঞ্জারে ওই ছাত্রীর সাথে রনজিতের পূর্বে ধারণ করা অশ্লীল ভিডিও এবং আলোকচিত্র সুমনকে পাঠায়। সুমন “ভোরের পাখি”র পাঠানো ভিডিও এবং অশ্লীল ছবি ওই ছাত্রীকে প্রেরণ করলে বিষয়টি ওই ছাত্রী জানতে পারেন।

এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে থানায় রনজিত মধুর বিরুদ্ধে ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেছে, নং-৫ (২২.৭.২১)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিল্টন মন্ডল তাৎক্ষনিক অভিযান চালিয়ে ধর্ষক রনজিত মধুকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রনজিতকে শুক্রবার সকালে আদাললে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর