বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় ইয়াবা বিক্রেতা শিক্ষক গ্রেফতার

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা বিক্রেতা এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত শিক্ষক লিটন সরকার (৩৮) আগৈলঝাড়া উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের নিবারণ সরকারের ছেলে ও গৌরনদী উপজেলার নাঠৈ রিজিয়া গালর্স মাধ্যমিক বিদ্যালয়ের হিন্দু ধর্মীয় শিক্ষক।

আগৈঝাড়া থানার অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, রবিবার সন্ধ্যায় আগৈলঝাড়া সদরের সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সামনে মাদক বিক্রির জন্য অবস্থান করার খবর আসে তার কাছে। খবরের সত্যতার জন্য এসআই জসিম ও এসআই ইয়ার হোসেনকে সঙ্গীয় ফোর্স নিয়ে কলেজের সামনে অভিযানের নির্দেশ দেন। অভিযানে লিটন সরকারকে (৩৮) ৭ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
এঘটনায় এসআই জসীম বাদী হয়ে রবিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন, নং- ৩(১৮.৭.২১)। গ্রেফতারকৃত শিক্ষক লিটন সরকারকে সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর