সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডাক্তার করোনা পজেটিভ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া:
পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার করোনাভাইরাস (কোভিড -১৯) পজেটিভ হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন। এতে এ উপজেলায় এই প্রথম একজন ডাক্তার করোনা আক্রান্তের ঘটনা ঘটল। ফলে এউপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল এগারোজন।

সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার অসুস্থ্য হলে গত ৭ জুন তার দেহের নমুনা সংগ্রহ করে রাজশাহী পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। সেই পরীক্ষার ফলাফলের রির্পোট উপজেলা স্বাস্থ্য বিভাগ হাতে পায় ১৩ জুন । সেই রিপোর্টে ওই ডাক্তারের দেহে করোনাভাইরাস পজেটিভ ফলাফল আসে। বর্তমানে তিনি প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ্য আছেন। ফলে এপর্যন্ত এ উপজেলায় প্রথম একজন ডাক্তারসহ মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ১১জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩ জন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম বলেন, করোনায় আক্রান্ত ডাক্তারকে প্রতিষ্ঠানিক আইসোলেশনে রাখার সিধান্ত হয়েছে। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ্য আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর