বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

গৌরনদী চেকপোষ্টে ৩শ পিচ ইয়াবাসহ গ্রেফতার দুই

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

করোনার মধ্যেও থেমে নেই মাদক ব্যবসায়িদের ব্যবসা। করোনা ঝুঁকি মাথায় নিয়ে গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকায় চেকপোষ্ট বসিয়ে ৩শ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।

এসআই সুশান্ত কুমার জানান, গৌরনদী মডেল থানার অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেনের নির্দেশে করোনা ঝুকি মাথায় নিয়ে মঙ্গলবার বরিশাল জেলার উত্তর প্রান্তের প্রবেশ দ্বার ভুরঘাটা এলাকায় চেকপোস্ট বসিয়ে অবৈধ যানবাহন নিয়ন্ত্রন করা হচ্ছিল। ওই দিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবেশী দুই মাদক ব্যবসায়িকে চ্যালেঞ্জ করা হয়। এক পর্যায়ে তাদের দেহ তল্লাশী করে ৩শ পিচ ইয়াবা উদ্ধার করে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মাদারীপুর সদর থানার খোয়াজপুর গ্রামের মৃত মফিজ বেপারীর ছেলে মো. জসীম বেপারী (৩৫) ও বানারীপাড়া থানার কচুয়া গ্রামের জয়নাল বালীর ছেলে ইসলাম বালী (৪৫)।

এঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় গৌরনদী মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে, নং-৪(৬.৭.২১)।
ঘটনার সত্যতা স্বীকার করে ওসি মো. আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়িকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হবে।

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর