মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আগৈলঝাড়ায় স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ২ জুলাই, ২০২১, ১২:৩৫ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় দরিদ্র ভ্যান চালকের মেয়ে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিতা স্কুল ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতাল ও জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করেছে পুলিশ।

থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম ছাত্রীর বাবার দায়ের করা এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলার বাকাল ইউনিয়নের পশ্চিম পয়সা গ্রামের লাল মিয়া ওরফে লালু সিকদারের ছেলে রাব্বি সিকদার (২০) একই এলাকার অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে প্রাইভেট পড়তে যাতায়াতের সময় প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিয়ে আসছিলো। ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে ছাত্রীর পরিবার থেকে রাব্বিকে সংশোধনের জন্য বলা হলে রাব্বি ছাত্রীর বাবাকে হুমকি ধামকী দিয়ে আসছিলো।

ঘটনার দিন ২১জুন রাত সাড়ে দশটার দিকে কৌশলে রাব্বি ওই ছাত্রীর বাবাকে খোঁজার অযুহাতে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে রাব্বি ওই ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে।

এঘটনায় ধর্ষিতা ছাত্রীর বাবা বুধবার রাতে থানায় রাব্বিকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেন, নং-১(১.৭.২১) মামলার পরে বুধবার রাতেই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন অভিযান চালিয়ে ধর্ষক রাব্বিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার দুপুরে ধর্ষিতা স্কুল ছাত্রীকে মেডিকেল পরীক্ষা ও জবানবন্দি প্রদানের জন্য শেবাচিম হাসপাতাল ও আদালতে প্রেরণ করছে। একই দিন ধর্ষক রাব্বিকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর