বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

রামগড়ে লকডাউন অমান্য করে কৃষক সমাবেশ

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

খাগড়াছড়ির রামগড়ে সরকারি বিধি নিষেধ অমান্য করে কৃষক সমাবেশ করার অভিযোগ উঠেছে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম ফয়সালের বিরুদ্ধে।

জানা যায়,৩০শে জুন( বুধবার)পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের হল রুমে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কোন রকম সামাজিক দূরত্ব না মেনেই এই কৃষক সমাবেশের আয়োজন করা হয় বলে অভিযোগ উঠে।

রামগড়ে করোনার হার আশংকাজনক হারে বাড়ছে।এমন পরিস্থিতিতে এ সমাবেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতো তীব্র ক্ষোভের বহি:প্রকাশ ঘটছে।

অভিযোগের বিষয়ে জানতে  রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম ফয়সালেরর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,লকডাউনেও সমাবেশ করা যায়।তিনি দাবি করেন স্বাস্থ্য বিধি মেনে সমাবেশ করেছেন।সামাজিক দূরত্ব মেনে সমাবেশ করা হয়নি  এমন প্রশ্নের জবাবে তিনি ফোন কেটে দেন।পরে বারবার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

লকডাউনে কৃষক সমাবেশ করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে রামগড় উপজেলা নির্বাহি কর্মকর্তা  মু.মাহমুদ উল্লাহ মারুফ বলেন,সরকারি আইন ভঙ্গ করে সমাবেশ করা যায়না।বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর