মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

গৌরনদীতে কলেজ ছাত্রীকে ধর্ষন

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১, ৬:১১ অপরাহ্ন

বরিশালের গৌরনদীতে নার্সিং পড়ুয়া কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে মঙ্গলবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ধর্ষিতা ছাত্রী।

লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার আশোকাঠী হাসপাতালের সামনের একটি ফার্মেসীতে ওষুধ ক্রয় করতে গিয়ে পরিচয় হয় আশোকাঠী গ্রামের হাসান সরদারের পুত্র ফার্মেসী মালিক কাওসার হোসেনের সাথে। পরবর্তীতে ফার্মেসী মালিক কাওসার তাকে (ভুক্তভোগী ছাত্রী) প্রেমের ফাঁদে ফালায়। গত তিনবছর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিলো।

এরইমধ্যে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভনে বিভিন্নস্থানে নিয়ে ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে কাওসার একাধিকবার ধর্ষন করে। পরবর্তীতে ওই ছাত্রী বিয়ের জন্য চাঁপ প্রয়োগ করলে কাওসারকে বিভিন্ন তালবাহানা শুরু করে।

অভিযোগে আরও জানা গেছে, গত ২৭ জুন ওই ছাত্রীকে আশোকাঠী হাসপাতালের সামনে ডেকে আনে কাওসার। সেখানে ওই ছাত্রীকে ধর্ষক কাওসারের সাথে মীমাংসা হয়ে যাওয়ার কথা বলে স্থানীয় কতিপয় ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে তিনটি সাদা ষ্ট্যাম্পে ওই ছাত্রীর স্বাক্ষর আদায় করে। পরবর্তীতে ওই ছাত্রীর হাতে জোরপূর্বক ১৫ হাজার টাকা দিয়ে ছবি তুলে টাকা রেখে দেয়া হয়।

লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর