বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

রায়গঞ্জে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে পাঁচজন আটক

কে,এম আল আমিন:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে অশ্লীল সিনেমা ও টিকটক ভিডিও তৈরির অভিযোগে দুই নারী ও তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রমমাণ আদালত। সেই সাথে সিনেমা ও ভিডিও তৈরির কাজে ব্যবহৃত ক্যামেরা জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ জুন) দুপুর তিনটার দিকে রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রমমাণ আদালতের বিচারক রাজিবুল আলম এই কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার চর সারোটিয়া গ্রামের আকবর আলীর ছেলে কায়েস, জেলার রায়গঞ্জ উপজেলার পূর্ব পাইকপাড়া গ্রামের জয়নাল আবদীনের ছেলে আইয়ুব আলী, উল্লাপাড়া উপজেলার ব্রক্ষকপালিয়া গ্রামের গোলবার আলীর ছেলে মুকুল হোসেন, দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার সিংড়া গ্রামের আব্দুস সামাদের মেয়ে শামসুন্নাহার বিউটি ও বরিশাল জেলার বাবুগঞ্জ এলাকার জান্নাতী।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মুকুল হোসেনকে তিন মাসের কারাদণ্ড তিন হাজার টাকা জরিমানা, আইয়ুব আলী ও কায়েসকে দুই মাসের কারাদণ্ড দুই হাজার টাকা জরিমানা ও শামসুন্নাহার বিউটি ও জান্নাতীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রাজিবুল আলম বলেন, দণ্ডপ্রাপ্তরা অর্থের বিনিময়ে অশ্লীল সিনেমা ও টিকটক ভিডিও তৈরি করে ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করত।

মঙ্গলবার (২৯ জুন) সকালে রায়গঞ্জ উপজেলার ধানগড়াতে সিনেমা তৈরির সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পর্ণগ্রাফি আইনের (২০১২) ৮/৪ ও ৫এর(ক) ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানের পর সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর