মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাবনা সদরে গুলি করে ও কুপিয়ে হত্যা ১

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৮ জুন, ২০২১, ৫:৫২ অপরাহ্ন

পাবনা সদরে একদল হামলাকারী গুলি করে ও কুপিয়ে এক ব্যক্তিকে হত্যা করেছে, যাকে ‘চরমপন্থি’ দলের আঞ্চলিক নেতা বলছে পুলিশ।
রোববার রাতে সাদুল্লাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাজার এলাকায় এই হামলা হয়। নিহত বিল্লাল হোসেন (৪০) চরপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

বিল্লাল চরমপন্থি দলের স্থানীয় নেতা ছিলেন বলে জানান আতাইকুলা থানার ওসি মো. জালাল উদ্দিন জানান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বিল্লাল পাবনা শহর থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বাড়ির কাছে পৌঁছালে তাকে সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে হত্যা নিশ্চিত করে পাশের পাটক্ষেতে মরদেহ ফেলে রেখে যায়।

রাত ১০টার দিকে স্থানীয় লোকজন গুলির শব্দ শোনে। পরে এলাকাবাসী পাটক্ষেতের পাশে মরদেহ খুঁজে পায়।

মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান ওসি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর