বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় চাকুরীর ঘুষের টাকা চাইতে গিয়ে ৪জন আহত

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় চাকুরী দিতে না পারায় ঘুষের পাওনা টাকা চাইতে গিয়ে হামলায় গুরুতর আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের বলরাম মিত্র বলেন, একই এলাকার জগদীশ বিশ্বাসের ছেলে ঢাকা ট্রাফিক পুলিশে কর্মরত বিধান বিশ্বাসের তার ছেলে বিলাস মিত্র’র চাকুরীর জন্য এক লাখ বিশ হাজার টাকা চেকের মাধ্যমে গত ছয় মাস পূর্বে দেয়া হয়। কিন্তু টাকা দেয়ার পরও চাকুরী না হওয়ায় গত ছয় মাসেও পাওনা টাকা ফেরত দেয়নি বিধান বিশ্বাস।

শুক্রবার বিকেলে ওই পাওনা টাকা চাইতে জগদীশ বিশ্বাসের বাড়ি গেলে বাক বিতন্ডার এক পর্যায় জগদীশ বিশ্বাসের নেতৃতে তার ছেলে বিবেক বিশ্বাস মেয়ে শিপু বিশ্বাসের হামলায় বলরাম মিত্র (৫৫), তার ছেলে বিভাষ মিত্র (২৪) ও মেয়ে সীমা বিশ্বাস (১৮) আহত হয়। এসময় দুই পক্ষের সংঘর্ষে জগদীশ বিশ্বাস (৬৩) আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বলরাম মিত্র আরও জানান, স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর