বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

হিজলায় নির্বাচনী বিরোধে দোকানে অগ্নিসংযোগ

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিরোধের জেরে একটি মুদী দোকানে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার সকালে দোকান মালিক আফসার উদ্দিন অভিযোগ করেন, গত সোমবার অনুষ্ঠিত ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জেরধরে বিজয়ী ইউপি সদস্য প্রার্থী সামসুল আলমের সমর্থক আব্দুল্লাহ সরদার ও সুমন সরদার শুক্রবার ভোরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি (আফসার উদ্দিন) পরাজিত ইউপি সদস্য প্রার্থী আয়াতুল্লাহর সমর্থক ছিলেন।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিসংযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর