বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

বরিশালে ব্রিজ দখল করে নির্বাচনী অফিস

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

সরকারি ব্রিজ দখল করে ইউপি সদস্য প্রার্থী নির্বাচনী অফিস নির্মান করায় জনসাধারণের চলাচল মারাত্মকভাবে ব্যহৃত হচ্ছে। বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানিয়েও কোন প্রতিকার মেলেনি। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের।

সরেজমিনে দেখা গেছে, বাদামতলা-পশ্চিম চন্দ্রহার সড়কের একটি সরকারি ব্রিজ দখল করে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ক্ষিতিশ চন্দ্র পাল তার ফুটবল মার্কার নির্বাচনী অফিস বানিয়েছেন। এতে করে ওই ব্রিজ দিয়ে জনসাধারণের চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তি বেড়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পশ্চিম চন্দ্রহার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওই ব্রিজের উপর ত্রিফলা টানিয়ে ঘর বানিয়ে নির্বাচনী পোস্টার ঝুঁলিয়ে প্রায় অর্ধশত চেয়ার বসানো হয়েছে। ওই নির্বাচনী অফিসে ফুটবল মার্কার কর্মী সমর্থকরা মধ্যরাত অবধি আড্ডা জমানোর কারণে জনগুরুত্বপূর্ণ ব্রিজ দিয়ে ভূক্তভোগীদের চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য প্রার্থী ক্ষিতিশ চন্দ্র পাল বলেন, বর্ষা মৌসুমে চারিদিকে কাঁদা হওয়ায় ব্রিজের ওপর অস্থায়ীভাবে বসার ব্যবস্থা করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান বলেন, স্থানীয়দের কাছ থেকে বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘটনার সত্যতা পেয়ে ব্রিজ থেকে নির্বাচনী অফিস সরানোর জন্য প্রার্থী ক্ষিতিশ চন্দ্র পালকে নির্দেশ দেয়া হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর