বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার প্রার্থীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে ৫ নম্বর ওয়ার্ডের খয়েরদি গ্রামে হামলায় প্রার্থীসহ আহত পাঁচজনকে শেবাচিমে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন-চেয়ারম্যান প্রার্থী হেদায়াতুল্লাহ খান আজাদী, তার কর্মী সাইদুল ইসলাম, রাকিব মাহামুদ, সজল তালুকদার এবং শরীয়তুল্লাহ।
চেয়ারম্যান প্রার্থী হেদায়াতুল্লাহ খান আজাদী বলেন, জাগুয়া ইউনিয়নের খয়েরদি গ্রামে গণসংযোগ শেষে ফেরার সময় প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমার কর্মী সাইদুল ইসলামের অবস্থা গুরুত্বর। এছাড়া আমার আপন ছোট ভাই শরীয়তুল্লাহ, চাচাতো ভাই রাকিব মাহামুদ ও চাচা সজল তালুকদারকে কুপিয়ে আহত করা হয়।

বরিশাল কোতয়ালি মডেল থানার এসআই মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর