বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

জামালপুরের মেলান্দহে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

জামালপুরের মেলান্দহ উপজেলার গোবিন্দপুর গ্রামে ১৪ জুন বিকেলে অভিযান চালিয়ে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ রবিন (১৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তিনি একই উপজেলার মুন্সিনাংলা গ্রামের মো. রহিজল হকের ছেলে।র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর শিশির মাহমুদ তালুকদারের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১৪ জুন বিকেলে সোয়া তিনটার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার গোবিন্দপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের জমির উদ্দিন পাইলট হাই স্কুলের গেইটের সামনে রাস্তা থেকে গাঁজাসহ রবিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে এককেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গাঁজার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর