বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

জামালপুরের মেলান্দহে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

জামালপুরের  মেলান্দহে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত আসামী  উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আদবাড়িয়া গ্রামের  মন্টু মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম( ৪৫) । জানা যায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ উপজেলার  মাহমুদপুর তদন্ত কেন্দ্রের   এ,এস,আই হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে দীর্ঘ দিন পালিয়ে থাকা  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মনোয়ারা বেগম (৪৫)কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামি মনোয়ারা বেগমের বিরুদ্ধে ২০০৫ সালে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানায় তার বিরুদ্ধে এসিড নিক্ষেপের একটি মামলা হলে সে দীর্ঘদিন যাবৎ গ্রেফতার এড়িয়ে আত্মগোপন করে পালিয়ে থাকায়  নারায়নগঞ্জের বিচারিক আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন ও ২৫০০০/- টাকা জরিমানা করেন অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর