সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় আরও এক জন করোনায় আক্রান্ত ; মোট আক্রান্ত ১০

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

মোঃ আব্দুর রহিম বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া

পাবনার ভাঙ্গুড়ায় পল্লী বিদ্যুতের একটি প্রকল্পের কর্মচারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হালিমা খানম বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন। তিনি এক সপ্তাহ আগে একই প্রকল্পের আরও ৫ জন কর্মচারীর সাথে ভাঙ্গুড়ায় আসেন। জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত ঐ কর্মচারীর গ্রামের বাড়ি কুমিল্লাতে হলেও বর্তমানে তিনি ভাঙ্গুড়া পৌর শহরের হাসপাতাল পাড়ার একটি ভাড়াবাসায় অবস্থান করছেন।

 

পল্লী বিদ্যুতের একটি প্রকল্পে কাজ করতে গত এক সপ্তাহ আগে কুমিল্লা থেকে ৬ সদস্যের একটি দল ভাঙ্গুড়াতে এসেছিলেন। খবর পেয়ে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলেন। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠায়। এরপর বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ওই ৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল উপজেলা স্বাস্থ্য বিভাগে পাঠায়।

 

ফলাফলে ওই কর্মচারী করোনায় শনাক্ত বলে জানা যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা খানম বলেন, ভাঙ্গুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত ১০ জনের মধ্যে ৯ জনই বাইরে থেকে আসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর