মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

বরিশালে হত্যা মামলার বাদিকে হত্যার চেষ্টা

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ১১ জুন, ২০২১, ৯:২৬ অপরাহ্ন

স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার বাদি বিধবা স্ত্রীকে এবার হত্যার চেষ্ঠা চালিয়ে ব্যর্থ হয়ে অমানুষিক নির্যাতনসহ শ্লীলতাহানী করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ এজাহারভূক্ত চার আসামিকে গ্রেফতার করেছে। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার গজেন্দ্র গ্রামের। শুক্রবার সকালে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই গ্রামের (ইসলাম ধর্ম গ্রহণ করা) নিহত নিরু রায়হান ওরফে নিরঞ্জন শীল নিরু’র বিধবা স্ত্রী সৈয়দা শাহিন আক্তার অভিযোগ করেন, সম্পত্তির লোভে তার স্বামীকে পরিকল্পিতভাবে তার স্বজনরা হত্যা করেছে। এ ঘটনায় তার (শাহিন আক্তার) দায়ের করা হত্যা মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি আরও জানান, হত্যা মামলার আসামিরা তার স্বামীর ন্যায় তাকেও পরিকল্পিতভাবে হত্যা করার ষড়যন্ত্র করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ৯ জুন বিকেলে সুশান্ত কুমার শীল শান্ত, মিথুন চন্দ্র, অমল চন্দ্র, বিমল চন্দ্র, মনোরঞ্জন, কনা রানীসহ তাদের ১০/১২ জন সহযোগিরা তাকে (শাহিন আক্তার) হত্যার চেষ্ঠা চালিয়ে ব্যর্থ হয়ে অমানুষিক নির্যাতনসহ শ্লীলতাহানী ঘটায়। এসময় তার চিৎকারে পথচারী নুরুল ইসলাম হাওলাদার এগিয়ে এসে উদ্ধারের চেষ্ঠা করলে তাকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়। একপর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

উজিরপুর মডেল থানার এসআই মোঃ মাহবুল ইসলাম জানান, হামলার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আহত বিধবা সৈয়দ শাহিন আক্তার বাদি হয়ে নয়জনের নাম উল্লেখসহ আরও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামি মনোরঞ্জন শীল, তার স্ত্রী কনা রানী শীল, পুত্র মিথুন চন্দ্র শীল ও ভাইয়ের ছেলে অঞ্জন শীলকে গ্রেফতার করেছে। অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও তিনি জানান।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর