মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

ভাঙ্গুড়ায় ১১৫ পিচ ইয়াবাসহ মা ও ছেলে গ্রেফতার

মোঃ আব্দুল আজিজ, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ১১ জুন, ২০২১, ১১:০৮ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় ১১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা ও ছেলেকে গ্রেফতার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ । বৃহস্পতিবার রাত ১২ টার দিকে ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের নৌবাড়িয়া নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার নৌবাড়িয়া গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ হোসেন আলীর স্ত্রী মোছাঃ আজিরন (৩৮) ও ছেলে মোঃ আসিক (১৯)। পিতা ও পুত্র উভয়ই একাধিক মামলার আসামি । বর্তমানে বিখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ হোসেন আলী জেলহাজতে রয়েছেন।

জানা যায়, ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন, এস আই মোঃ নাজমুল কাদের ও এ এস আই মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রয়ের সময় মা ও ছেলেকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে পলিথিনে মোড়ানো চব্বিশটি প্যাকেটে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর