মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

বরিশালে সাংসদের গাড়ি বহরে দলীয় কর্মীদের হামলা

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ৯ জুন, ২০২১, ৬:১৫ অপরাহ্ন

একটি খেয়াঘাটের দখলকে কেন্দ্র করে শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময় ওইস্থান দিয়ে যাওয়া সাংসদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এসময় গাড়িতে থাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ অক্ষত অবস্থায় থাকলেও তাকে বহনকরা গাড়ির গ্লাস ভেঙে চালক আহত হয়েছেন।

হামলার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে হিজলা উপজেলার খুন্না বন্দরে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, হিজলা উপজেলার বড়জালিয়া ও গুয়াবাড়িয়া ইউনিয়নে দলীয় কর্মসূচি শেষে মঙ্গলবার বিকেলে ডাক বাংলোতে বিশ্রাম নেন সাংসদ পঙ্কজ নাথ। পরবর্তীতে রাতে মেহেন্দিগঞ্জে যাওয়ার জন্য গাড়িবহর নিয়ে পুরাতন হিজলা ফেরিঘাটের দিকে রওনা হন। পথিমধ্যে খুন্না বন্দরে পৌঁছলে স্থানীয় একদল লোক সাংসদের গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে সাংসদকে বহনকরা গাড়ির গ্লাস ভেঙে চালক শুক্কুর আহমেদ আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গাড়ি বহরে হামলার অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন, বাউশিয়া খেয়াঘাট দখল নিয়ে শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের মধ্যে সংঘর্ষ চলার সময় আমার গাড়িবহর তার মধ্যে পরেছিলো।

বুধবার সকালে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীরা জানান, মঙ্গলবার বিকেলে বড়জালিয়া ইউনিয়নের দলীয় অনুষ্ঠানে ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেনের বিপক্ষে এবং স্বতন্ত্র প্রার্থী পন্ডিত সাহাবুদ্দিন আহম্মেদের পক্ষে সাংসদ পঙ্কজ নাথ বক্তব্য দিয়েছেন। ওই ঘটনার জেরধরে হামলা হতে পারে বলে তারা ধারণা করছেন।
হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম রাসেল বলেন, সাংসদের ওপর সরাসরি নয়; তার গাড়িবহরে হামলা হয়েছে। এতে সাংসদকে বহনকরা গাড়ির গ্লাস ভেঙে গেছে। ঘটনার পর পরই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর