মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

ভাঙ্গুড়ায় পায়ে শেকল বাধা অবস্থায় উদ্ধার ২, আটক ১

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৯ জুন, ২০২১, ১০:১৬ পূর্বাহ্ন

জনৈক মহিলা (৩৫) ও ভাঙ্গুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের মসজিদপাড়া গ্রামের শহীদুল প্রামাণিকের ছেলে মোঃ শাহ আলম (৪০) কে পায়ে শেকল বাধা অবস্থায় উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। ঘটনাটি পাবনার ভাঙ্গুড়ার উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের বড় বিশাকোল গ্রামে সোমবার (৭জুন) সন্ধ্যা ১০ দিকে। এসময় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জানা গেছে, জনৈক মহিলা ও শাহ আলম এর মধ্যে দীর্ঘদিন হতে ধর্ম ভাই-বোনের সম্পর্ক রয়েছে। মোঃ শাহ আলম তার ধর্ম বোন এর বাসায় মাঝে মধ্যে যাতায়াত করে। জনৈক মহিলার স্বামীর সাথে তার প্রতিবেশী মৃত আজিদ সরদারের ছেলে মোঃ নওশাদ সরদার (৩২) এর মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। এমতাবস্থায় গত সোমবার সন্ধ্যা ৭ টার দিকে শাহ আলম তার ধর্ম বোনের বাড়িতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে নওশাদ সরদার ও তার ভাই সহ বেশ কয়েক জন শাহ আলম ও জনৈক মহিলার মধ্যে অবৈধ সম্পর্ক আছে দাবী করে করে রাত ৯ টার দিকে তাদের দুজনকে টেনে হেচড়ে বড়বিশাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় পায়ে শিকল বেঁধে রেখে মারধর করে আটকিয়ে রাখে।

এ বিষয়ে অষ্টমনিষা ইউনিয়নের বিট অফিসার এসআই সোহেল রানা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওসি স্যারের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার সকালে শাহ আলম বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় ১৫ জনকে আসামী করে এজাহার দায়ের করেন। থানায় এজাহার দায়ের করলে (ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/ ৩২৩/ ৩৪২/ ৩৫৪/৩৮০/৪২৭/৫০৬/১০৯ পেনাল কোড-১৮৬০) আসামী নওশাদ কে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন, মঙ্গলবার এজাহার নামীয় আসামী নওশাদ কে গ্রেফতার করে পাবনা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর