মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

চাটমোহরে শিশু বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৬ জুন, ২০২১, ৩:৫২ অপরাহ্ন

পাবনার চাটমোহরে শিশু বলাৎকারের অভিযোগে শমশের আলী (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শমশের উপজেলার চরসেনগ্রামের মৃত সন্তোষ আলীর ছেলে।

থানায় দায়েরকৃত মামলার এজাহার সুত্রে জানা গেছে, দশ বছর বয়সী শিশু চাটমোহর পৌর সদরের ছোট শালিকা মহল্লায় তার নানার বাড়িতে থাকে। তার মা স্বামী পরিত্যক্তা হওয়ায় ঢাকায় গার্মেন্টস এ চাকুরী করেন। শনিবার সকালে তার নানা ও নানী কাজের বাইরে ছিলেন। দুপুরে বাড়িতে একা থাকার সুযোগে ওই বৃদ্ধ শিশুটিকে বলাৎকার করেন। তার চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত শমশের পালিয়ে যান। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ বিকেলেই অভিযুক্ত শমশের আলীকে আটক করে। এ ঘটনায় শিশুটির নানা বাদি হয়ে শনিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত শমশের আলীকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর