বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

কক্সবাজারে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে নিহত ২

নিজস্ব  প্রতিবেদকঃ
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

কক্সবাজারে আধিপত্য বিস্তার নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে ২ যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে দক্ষিণ রুমালিয়ারছরা মাটিয়াতলী-সিকদার বাজার এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কক্সবাজার পৌরসভার বাঁচামিয়ার ঘোনা এলাকার নুরুল করিমের ছেলে রায়হানুল ইসলাম রায়হান (২৪) ও তার সহযোগী রুমালিয়ারছড়া এলাকার লেদু মিয়ার ছেলে মোহাম্মদ সাহেদ (২৬)। কক্সবাজার সদর থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে জানিয়েছেন, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল পাঠায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সূত্র জানায়, কিছু দিন আগে রকি ও সাদ্দাম নামে দুটি গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে কৌশলে সাদ্দামকে গ্রেপ্তার করায় রকির আশ্রয়দাতারা। এরপর থেকে মাথাচাড়া দিয়ে ওঠে আরেক সন্ত্রাসী আশু আলী গ্রুপ। সাদ্দাম গ্রুপের রায়হান, সাহেদসহ অনেকে রকি গ্রুপের সঙ্গে যোগ দেয়।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর