বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় গাড়ি পোড়া মামলার আসামী গ্রেফতার

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় সরকার বিরোধী আন্দোলনে গাড়ি পোড়া নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। থান অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, ২০১৮সালের নভেম্বর মাসে উপজেলা সদরের সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সামনে রাখা বিটিআরসি পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয় দুস্কৃতিকারীরা। এঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। জিআর-১১৭ মামলার ওয়ান্টেভুক্ত পলাতক আসামী উপজেলা গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠী গ্রামের আলমগীর সরদারের ছেলে ও বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সরদারকে শনিবার রাতে নিজ বাড়ি থেকে এসআই খায়রুল ইসলাম গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে গতকাল রবিবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর