বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গোপালপুরে এবার বৃদ্ধ করোনায় আক্রান্ত, ৫ বাড়ী লকডাউন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

মো.নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে নতুন করে এবার মোশারফ হোসেন নামে ষাট বছরের এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি পৌরসভার সূতী পলাশ গ্রামের মীরপাড়ার মৃত সুজাত আলীর ছেলে। তাকে নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ জনে। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫জন। শুক্রবার দুপুরে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী লিটন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেশ কিছুদিন ধরে ঠান্ডা ও জ্বর থাকায় গত ৩০ মে ওই বৃদ্ধের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।
শুক্রবার সকালে পরীক্ষার ফলে তার কোভিড-১৯ পজিটিভ আসে। এদিকে যুবলীগ নেতা আসাদুজ্জামান সোহেলের ১মবার নমুনা পরীক্ষার ফল পজিটিভ হলেও পরবর্তী ২য় ও ৩য়বারে নেগেটিভ এসেছে। তিনি আরো জানান, আক্রান্ত ওই বৃদ্ধকে প্রয়োজনীয় ঔষধপত্র ও মাস্ক বিতরণ করার পর  মীরপাড়া তার গ্রামের বাড়ীসহ আশেপাশের ৫ বাড়ী লকডাউন করা হয়েছে। এতে ২৭ ব্যক্তি এ লকডাউনের আওতায় পড়েছেন। এ সময় তাঁর সাথে ডা. শাহীন ও এসআই নাজমুলসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর