বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আগৈলঝাড়ায় তিন ব্যাক্তির করোনা ভাইরাস সনাক্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় নতুন করে তিন জনের করোনা ভাইরাসে আক্রান্তর খবর পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তর সংখ্যা দাড়ালো ৬জনে। নতুন আক্রান্ত ওই তিন ব্যাক্তির বাড়ি লকডাউন করে হোম আইস্যুলেশনের মাধ্যমে আক্রান্তকারী ব্যাক্তিদের চিকিৎসা প্রদান করার কথা জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন মঙ্গলবার দুপুরে জানান, করোনা ভাইরাস নমুনা পরীক্ষায় উপজেলায় তিন ব্যাক্তির আক্রান্তর খবর নিশ্চিত করেছে বরিশার শেবাচিম হাসপাতার। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তিরা সবাই পুরুষ। এদের মধ্যে রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে একজন, গৈলা ইউনিয়নের নীমতলা গ্রামে একজন ও রত্ন পুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে একজন রয়েছেন।

এর আগে উপজেলায় এক নারী চিকিৎসকসহ মোট তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারা চিকিৎসা গ্রহন করেছেন।
ডা. বখতিয়ার আল মামুন আরও বলেন, আক্রান্ত ব্যাক্তিদের বাড়ি লকডাউন করতে সংশ্লিষ্ঠ প্রশাসনকে বলা হয়েছে। তারা লকডাউন করার পরে ওই বাড়িতেই আইস্যুলেশনের মাধ্যমে তাদের চিকিৎসা প্রদান করা হবে।

থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আক্রান্ত তিন ব্যাক্তির বাড়ি লকডাউনের প্রকৃয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর