বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

টাঙ্গাইলের ভূঞাপুরে করোনা লক্ষণে ১ জনের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 

টাঙ্গাইলের ভূঞাপুরে করোনার উপসর্গ নিয়ে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে বিলচাপড়া গ্রামের চান মাহমুদের ছেলে খাজা নাজিম উদ্দিন তালুকদার (৭৪) মারা যান ।

১জুন (সোমবার) ভোর রাতেই  তিনি মারা যান।  প্রশাসনের হস্তক্ষেপে ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় বিলচাপড়া কবর স্থানে ওইদিন দুপুরে দাফন করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবলু জানান, মৃত ব্যক্তি ঢাকায় শ্যামলী পিসি কালচারে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। সেখানে কর্মরত অবস্থায় সর্দি কাশি ও জ্বরে ভুগছিলেন। গতকাল সে বাড়িতে আসতে চাইলে তার স্বজনরা ঢাকায় ডাক্তার দেখাতে পরামর্শ দেয় এবং বাড়ি আসতে নিষেধ করেন। কিন্তু সে কোন ডাক্তার না দেখিয়ে নিজেই ফার্মেসী থেকে ঔষধ কিনে খান। রবিবার অসুস্থতা বোধ করলে রাতে একটি প্রাইভেট কার ভাড়া করে বাড়ি আসেন এবং একটি ঘরে একা রাত্রি যাপন করেন। ভোরে তিনি মারা যান। তার দাফনে স্থানীয়রা বাঁধা দিলে প্রসাশনের ‌সহযোগিতা দাফন সম্পন্ন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন,  ভূঞাপুর থানা পুলিশ,  উপজেলা প্রশাসন, স্বাস্থ্যকর্মী, ইসলামী ফাউন্ডেশন মিলে মৃত ব্যাক্তির লাশ দাফন সম্পন্ন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহী উদ্দিন জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর