বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

করোনায় আক্রান্ত হলেন সহকারী কমিশনার(ভূমি) তারিন মসরুর

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২২ মে শরীরে জ্বর অনুভব করলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ৩১ মে রবিবার রাতে নমুনার ফলাফলে এসিল্যান্ড তারিন মসরুরের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এসিল্যান্ড তারিন মসরুরের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান খান।
এসিল্যান্ড তারিন মসরুর নাগরপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধ, মোবাইল কোর্ট পরিচালনা, ত্রাণ বিতরণ কার্যক্রম ও গণসচেতনতায় শুরু থেকেই সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আজ নিজেই করোনায় আক্রান্ত হলেন বিসিএস(প্রশাসন) ক্যাডারের এ কর্মকর্তা।
এ বিষয়ে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, এসিল্যান্ড তারিন মসরুর এর করোনায় আক্রান্তের খবরটি অত্যন্ত দুঃখজনক।বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন।আমি সহ জেলা প্রশাসক মহোদয় তার শারীরিক অবস্থার খোজ নিচ্ছেন। এ সময় এসিল্যান্ডের সুস্থতা কামনায় ইউএনও ফয়েজুল সকলের দোয়া কামনা করেছেন।
সর্বশেষ নাগরপুর উপজেলায় পুলিশ সহ ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর