বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

হরিপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

জহরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় লিমা আক্তার (১৬) নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মংলা। লিমা হরিপুর উপজেলার ৫নং হরিপুর সদর ইউনিয়নের তিনুয়া গ্রামে জহিরুল ইসলামের মেয়ে এবং হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধিনে হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে লিমা এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন। লিমার বাবা জহিরুল ইসলাম বলেন, ধান কর্তন করার জন্য রবিবার সকালে আমিসহ আমার স্ত্রী মাঠে যায়। এরপর দুপুর ১টার দিকে বাড়ি থেকে খবর আসে আমার মেয়ে লিমা গলায় ফাঁস অবস্থায় ঝুলে আছে। সঙ্গে সঙ্গে মাঠ থেকে বাসায় আসি।

এরপর লিমার গলা থেকে ফঁাঁস খুলে হরিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার কবিরুল মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। হরিপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, কেউ এই বিষয়ে থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর