বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গোপালপুরে শিশুসহ ৩ জন করোনায় আক্রান্ত মোট আক্রান্ত ১২

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

মো.নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরে ঢাকা ফেরত শিশুসহ নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন, গোপালপুর পৌরসভার সূতী হিজুলী পাড়ার এসহাক আলীর ছেলে রিপন (৩১), ঝাওয়াইল ইউনিয়নের কাহেতার আমির আলীর ছেলে কবির হোসেন (৩৬) ও হাদিরা ইউনিয়নের চাতুটিয়ার আসাদুজ্জামানের ছেলে মাহফুজ (১১)। আক্রান্ত শিশু ঢাকায় লেখাপড়া ও অপর দু’জন চাকুরী করতেন। ঈদ উপলক্ষে তারা সবাই গ্রামের বাড়ী এসেছেন। এ নিয়ে ফার্মাসিস্টসহ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩জন।

 

রবিবার সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী লিটন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনার উপসর্গ থাকায় ঈদের আগে ও পরে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। রবিবার সকালে পরীক্ষার ফলে তাদের কোভিড-১৯ পজিটিভ আসে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস জানান, আক্রান্তদের বাড়ী লকডাউনসহ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর