মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে নবনিযুক্ত বিহারাধ্যক্ষ জ্ঞানপ্রিয় মহাথের এর অভিষেক সম্পন্ন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন

মোঃ নাজমুল হুদা,লামা:

নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানের (খিয়ংওয়াক্যং) রাজগুরু বৌদ্ধ বিহারের নবনিযুক্ত বিহারাধ্যক্ষ উঃ ঞানাপিয়া (জ্ঞানপ্রিয়) মহাথের এর অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে,২০২০ ইং-)সকালে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বান্দরবান সদরের ঐতিহ্যবাহী রাজগুরু বৌদ্ধ বিহারে বিহারাধ্যক্ষ উঃ ঞানাপিয়া (জ্ঞানপ্রিয়) মহাথের কে বরণ করে নেয় বৌদ্ধ ধর্মালম্বী দায়ক ও দায়িকাবৃন্দরা। এসময় দায়ক-দায়িকারা বিহারের মূল ফটক থেকে নবনিযুক্ত বিহারাধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নেয় এবং ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে তার হাতে রাজগুরু বৌদ্ধ বিহারের দায়িত্ব অর্পণ করেন।

 

এসময় অভিষেক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বোমাং রাজা উ চ প্রু, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমা, রাজকুমার মংঙোয়ে প্রু চৌধুরী, রাজপুত্র চসিং প্রু বনিসহ বৌদ্ধ নর-নারীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, নবনিযুক্ত বিহারাধ্যক্ষ উঃ ঞানাপিয়া (জ্ঞানপ্রিয়) মহাথের বান্দরবানের প্রয়াত ১৩তম বোমাং রাজা ক্য জ সাই চৌধুরীর নাতি। তিনি এর আগে চট্টগ্রামের নন্দন কানন বৌদ্ধ বিহারে দায়িত্ব পালন করেছিলেন।

 

চলতি বছরের ১৩ এপ্রিল বান্দরবানের (খিয়ংওয়াক্যং) রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ উপঞঞা জোত মহাথের (উচহ্লা ভান্তে) শেষ নিশ্বাস ত্যাগ করার পর বান্দরবানের রাজপরিবার ও প্রশাসনের সিদ্ধান্তক্রমে জ্ঞানপ্রিয় মহাথেরকে তার স্থলাভিষিক্ত করা হয় বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর