মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বাড়ি ভাড়া সমাধানের দাবী সহ মেহেদীর ঈদশুভেচ্ছা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

চলনবিলের আলো অনলাইন: 
ভর্তুকি দিয়ে বাড়ি ভাড়া সমস্যার সমাধান-নিরন্ন মানুষকে খাবার নিশ্চিত করার দাবী সহ ঈদ শুভেচ্ছা জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। শুভেচ্ছা বার্তায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাদের দলের প্রতি আহবান জানিয়ে বলেছেন- নিরন্ন মানুষের কান্না আপনারা শুনতে পান না, জানতে পারেন না রাতের আঁধারে কত কোটি মানুষ স্ত্রী-সন্তানের মুখে খাবার তুলে দিতে না পারার যন্ত্রণায় দীর্ঘশ্বাস ফেলে; কত বাড়িওয়ালা ভাড়া দিতে না পারায় রাতের আঁধারে বাড়ি থেকে বের করে দিচ্ছে মধ্যবিত্ত-নিন্মবিত্ত পরিবারকে। আর এর মূল কারণ আপনাদের বাস ভবনের চারপাশের উঁচু প্রাচির। এই প্রাচিরের মায়া ছেড়ে জনগনের পাশে এসে না দাঁড়ালে ইতিহাস কখনোই ক্ষমতা করবে না আপনাদেরকে। দ্রুত সকল সমস্যা সমাধানের উদ্যেগ নিন, শুধু জাতির উদ্দেশ্যে ভাষণ বা মুখ লুকিয়ে থাকবেন না; এসব কাজ কোন সমাধান নয়; সমাধান যদি চান, নতুন প্রজন্মের প্রকৃত রাজনীতিকদেরকে ডাকুন-পথ পাবেন। শুভেচ্ছা বার্তা আমজনতার উদ্দেশ্যে মোমিন মেহেদী আরো বলেন- বামাতি-জামাতি-ধর্ম ব্যবসায়ী আর বুর্জুয়ার রাজনীতি বাদ দিন, নতুনধারার রাজনীতিকে বেছেন নিন।
এর আগে গত ২৫ মার্চ থেকে `NOT FOR CORONA, WE WILL DIE FOR FOOD’ ক্যাম্পেইনের ধারাবাহিকতায় ২৪ মে পর্যন্ত প্রায় ৩ হাজার নিরন্ন মানুষকে খাদ্য সামগ্রী ও ৭০ জন নিবেদিত থাকা দেশপ্রেমিককে গোপনে নগদ অর্থ প্রদান করেছেন।
উল্লেখ্য, নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরের মত জাতির বিভিন্ন সংকটে পাশে এসে দাঁড়িয়েছে অন্য সকল রাজনৈতিক দলের আগে। এই করোনা পরিস্থিতিতেও তার ব্যতিক্রম হয়নি। নতুনধাররা ত্রাণ তহবিলও গঠন করা হয়েছে। আগ্রহীগণ চাইলে যাকাত বা অন্য যে কোন অর্থ দান করার জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবি, সঞ্চয়ি হিসাব নম্বর-০১০০১১৬৫৫৯৮১৬, জনতা ব্যাংক তোপখানা রোড, ঢাকা অথবা বিকাশ-০১৭৯৫৫৬৮১৩৭-এ পাঠাতে পারেন। ঈদের দিন সকাল ৮ টা পর্যন্ত ত্রাণ উপহার প্রদান অব্যহত থাকবে বলে জানিয়েছেন নতুনধারার সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর