মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গোপালপুরে পুলিশসহ দু’জন করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

মো.নূর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর থানার এক পুলিশ সদস্য ও ঢাকা ফেরৎ এক যুবক নতুন করে করোনায় আক্তান্ত হয়েছেন। তারা হলেন, পুলিশ সদস্য জালাল উদ্দিন (৫৮) ও পৌরশহরের ডুবাইল গ্রামের ঢাকা ফেরৎ যুবক আবুল কাশেম (২৮)। এ নিয়ে উপজেলায় ফার্মাসিস্টসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল নয় জনে।

শুক্রবার সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার উপসর্গ থাকায় গত ১৭ ও ১৮ মে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার ঢাকা ফেরৎ যুবক ও শুক্রবার সকালে পুলিশ সদস্যের পরীক্ষার ফলে তাদের কোভিড-১৯ পজিটিভ আসে। একই সাথে সেই যুবলীগ নেতা মেহেদী হাসান টগরের দ্বিতীয়বার নমুনা পরীক্ষার ফলেও কোভিড-১৯ পজিটিভ আসে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস জানান, খবর পেয়ে ঢাকা ফেরৎ ওই যুবকের বাড়ী লকডাউন করে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছি।

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাইয়ুম খান সিদ্দিকী জানান, করোনায় আক্রান্ত ওই পুলিশ সদস্যের বিষয়ে উর্ধতন কর্মকর্তার সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর