মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

৬২২ মসজিদ পেল প্রধানমন্ত্রীর ৩১ লক্ষ ১০ হাজার টাকা আর্থিক অনুদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে ৬২২ মসজিদে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।২২মে ২০২০, শুক্রবার সকালে উপজেলা মিলনায়তনে টাঙ্গাইল-৬, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন।
করোনা ভাইরাসের সংক্রমণে সারা দেশের ন্যায় নাগরপুরে আর্থিক অসচ্ছলতা দূরীকরনে প্রতি মসজিদে ৫০০০ টাকা করে ৬২২ মসজিদে মোট ৩১লক্ষ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
ভিডিও কনফারেন্সে জনাব টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের সেবায় নিজেকে সমর্পন করেছেন। করোনা পরিস্থিতিতে সরকার সারাদেশের মসজিদ গুলোর অার্থিক অস্বচ্ছলতা দূরীকরণে অার্থিক অনুদান প্রদান করেছে। এ সময় তিনি তার পিতা, মাতা ও প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, মসজিদের ইমামগণ, গনমাধ্যমকর্মী সহ অন্যান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর