মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গোপালপুরে হত-দরিদ্র তিনশ পরিবার পেলো আ.লীগ নেতার ঈদ উপহার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

মো.নূর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে সরকার ঘোষিত সামাজিক দূরত্ববজায় রাখতে টাঙ্গাইলের গোপালপুরে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হত-দরিদ্র তিনশ পরিবারে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার বিতরণ করেছেন রান ডেভেলপম্যান্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অধ্যাপক আমিনূল ইসলাম তালুকদার নিক্সন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাদিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছাত্তারকান্দি, হাবিবপুর, সেনেরচর ও শিবপুর গ্রামে গিয়ে তিনি এসব বিতরণ করেন।

উপহার সামগ্রীর মধ্যে ছিল- ৫কেজি আটা, ১কেজি ডাল, ১কেজি আলু, ১কেজি চিনি ও ১প্যাকেট করে সেমাই। এ সময় উপস্থিত ছিলেন হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মনসুর রহমান, নির্বাহী সদস্য নওজেশ আলী, হাবিবুর রহমান (মেম্বার), হাদিরা ইউনিয়ন যুব লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, হাদিরা ইউনিয়ন ছাত্র লীগের আহ্বায়ক হুমায়ুন কবির ও যুগ্ম আহ্বায়ক ফারহান ফেরদৌসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঈদ উপহার বিতরণকালে আমিনূল ইসলাম তালুকদার নিক্সন বলেন, মহামারী এ ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া এ ইউনিয়নের ৬টি ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছি। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের দরিদ্র মানুষদের মাঝে সাধ্যমত খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সেবা দিয়ে পাশে থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর