মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গোপালপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ৭ ব্যবসায়ীর জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

মো.নূর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুরে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় সাত ব্যবসায়ীকে ১০হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) পারশিয়া সুলতানা প্রিয়াংকা করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সরকারি নির্দেশনা অনুয়ায়ী দোকান পরিচালনা পর্যবেক্ষণ করতে গিয়ে কোনাবাড়ী বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন ।

দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, আবদুল্লাহ্, আব্দুল মজিদ, সোহেল রানা, হাজী তোতা মিয়া, বিশ্বনাথ শীল, ঝন্টু চন্দ্র শীল ও লিখন চন্দ্র শীল।
জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে গোপালপুরবাসীর সার্বিক স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যু ঝুঁকির কথা বিবেচনা করে সোমবার (১৮মে) থেকে সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস। এই নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলায় বাংলাদেশ দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় এ দন্ডাদেশ দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর