মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রামগড়ে সর্বপ্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

বেলাল হোসাইন,খাগড়াছড়ি:

খাগড়াছড়ির রামগড়ে প্রথমবারের মতো এক করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাতে খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন নুপুর কান্তি দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জিনাত রেহানা জানান, করোনা আক্রান্ত ব্যক্তির নাম কংকন দেওয়ান এবং তিনি রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত।

খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন নুপুর কান্তি দাশ জানান,আক্রান্ত ব্যাক্তি রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা নমুনা সংগ্রহ করার কাজ করতেন।আক্রান্ত ব্যক্তির শারীরিক অসুস্থতা দেখা দেয়ায়  গত ১৪ মে তিনি তার নিজের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠান। সোমবার রাতে তার রিপোর্ট করোনা “পজিটিভ “আসে

সিভিল সার্জন আরও জানান, স্বাস্থ্যকর্মী আক্রান্তের ঘটনায় রামগড়ে আরও করোনা রোগী থাকার আশঙ্কা দেখা দিয়েছে। তার সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করে তাদের নমুনা পরীক্ষা করা হবে।

রামগড় উপজেলার নির্বাহি কর্মকর্তা আনম বদরুদ্দোজা জানান,আক্রান্ত ব্যক্তির সরকারি বাসভবন টি লকডাউন করা হয়েছে এবং হাসপাতালের আশেপাশে ফার্মেসী ব্যতিত সমস্ত দোকান-পাট ১৪দিনের জন্য লকডাউন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর