মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নে বর্ধিত কোটায় বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী জেলার বাগমারা উপজেলা সমাজসেবা অধিদফতরের আওতায় বর্ধিত কোটায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার অর্থ প্রদান করা হয়। করোনা প্রাদুর্ভাবের এমন চরম সংকটাপন্ন অবস্থায় বর্ধিত কোটার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের নাজেহাল অবস্থা বিবেচনা করে এবং সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তারা যেন ভালো করে ঈদ উদযাপন করতে পারে এজন্য উপজেলা সমাজসেবা কার্যালয় দ্রুত এ ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন।

আজ মঙ্গলবার উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মমিন গোবিন্দপাড়া ইউনিয়নে গিয়ে বর্ধিত কোটায় ৬৩ জনকে বয়স্ক ভাতা,৬৫ জনকে বিধবা ও ১১০ জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান করেন।আজ প্রতিজন বয়স্ক ও বিধবা ৬০০০ টাকা করে ও প্রতিজন প্রতিবন্ধী ৯০০০ টাকা করে ভাতা পান। উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায় এর আগে এই মাসের দুই তারিখে গোবিন্দপাড়া ইউনিয়নে ৭০৭ জনকে বয়স্ক,৩৪১ জনকে বিধবা ও ১৮১ জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। এবং এই মাসের ১৩ তারিখে অবশিষ্ট বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান করা হয়েছে। আর আজ বুধবার পেলো বর্ধিত বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীরা।

আজকের বর্ধিত কোটায় উপকার ভোগীদের মাঝে ভাতা প্রদান কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শ্রী অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহম্মেদ, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মমিন, উপস্থিত ছিলেন গোবিন্দপাড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান বিজন সরকার, উপস্থিত ছিলেন ইউনিয়নের সদস্য বৃন্দ ও গ্রাম পুলিশ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর