শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আমার বন্ধুর দ্রুত সুস্থতা কামনা করছি, করোনায় আক্রান্ত ট্রাম্পকে মোদি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঘোষণা দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তাদের জন্য শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তা-ই নয়, ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে তাঁর টুইট শেয়ার করেছেন মোদী।

অনলাইন ডেস্ক:শুক্রবার (০২ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে টুইট শেয়ার করেন নরেন্দ্র মোদি। ক্যাপশনে তিনি বলেন, আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করছি।

এর আগে ডোনাল্ড ট্রাম্প নিজেই টুইটে ঘোষণা দেন, তিনি এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরও আগে তাদের নিকটতম সহযোগী একজন করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার পর তারা কোয়ারেন্টিনে চলে যান।

ট্রাম্প টুইটে জানিয়েছেন, ‘আমরা এরই মধ্যে কোয়ারেন্টিনে চলে গেছি। সংক্রমণ সেরে উঠতে শিগগিরই আমরা চিকিৎসা প্রক্রিয়া শুরু করব। এবং আশা করি আমরা শিগগিরই একসঙ্গে করোনা জয় করব।’

এর আগের টুইটে ট্রাম্প জানান, ৩১ বছর বয়সী হোপ হিক্সের করোনা ভাইরাস পজিটিভ আসার পর তারা উভয়ই কোয়ারেন্টিনে চলে যান।

হোপ হিক্স ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা। ট্রাম্পের সঙ্গে তার সংস্পর্শ ছিল। অর্থাৎ ট্রাম্পের নিকটতম সহায়ক তিনি। এছাড়া হোপ হিক্স এখনো করোনাভাইরাস পজিটিভ বলেও জানিয়েছেন ট্রাম্প।

সূত্র : ইন্ডিয়া টাইমস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর