বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ইউএনও ওয়াহিদার উপর হামলার প্রতিবাদ করলেন পলাশবাড়ীর মুক্তিযোদ্ধারা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী উপর হামলা-হত্যা চেষ্টার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় চৌমাথা মোড়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। পলাশবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকেছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, উপজেলা জাসদ সভাপতি প্রবীণ সাংবাদিক নুরুজ্জামান প্রধান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মজিবর রহমান, মুক্তিযোদ্ধা কনক চন্দ্র, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ওয়ারেছুর রহমান মন্টু প্রমুখ। বক্তারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারী ও তাদের মদদদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর