বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় আওয়ামী লীগ সভাপতি মনোরঞ্জন রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

আগৈলঝাড়ায় আওয়ামী লীগ সভাপতি মনোরঞ্জন রায়ের শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রাজিহার ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনোরঞ্জন রায় এর শোক ও স্মরণসভা রবিবার বিকেলে রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১নং ওয়ার্ডের আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত সভাপতি মনোরঞ্জন রায়ের শোক ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে স্মৃতি চারণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

 

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হরেকৃষ্ণ হালদারের সভাপতিত্বে শোক ও স্মরণ সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ সিকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে স্মৃতি চারণ করে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, গৈলা ইউপি চেয়ারম্যান সফিকুল হোসেন টিটু, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাচেন হাওলাদার, সাধারণ সম্পাদক স্বদেশ হালদার, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফকরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জগদীশ ভক্ত ও প্রয়াত সভাপতি মনোরঞ্জন রায়ের ভাইয়ের ছেলে পিন্টু রায়।

 

স্মরণ সভা শেষে রাজিহার স্ট্যান্ড মসজিদে দোয়া অনুষ্ঠান ও দলীয় কার্যালয়ে আত্মার শান্তি কামনায় বিশেষ প্রর্থণা সভা অনুষ্ঠিত হয়েছে। শোক ও স্মরণ সভায় উপজেলা ও রাজিহার ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রসংগত, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনোরঞ্জন রায় গত ১০ আগস্ট পঞ্চাশ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর