বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

যশোরের ৮ উপজেলায় ইউএনওর বাসভবনে আনসার মোতায়েন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

অভয়নগর উপজেলাসহ যশোর জেলার ৮ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সরকারি বাসভবনে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। ইউএনওদের নিরাপত্তায় বৃহস্পতিবার বিকাল থেকে আট উপজেলার নির্বাহী অফিসারদের সরকারি বাসভবনে চারজন করে ৩২ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

 

যশোর জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ড. লুৎফর রহমান চলনবিলের আলো প্রতিনিধিকে জানান, ইউএনওদের বাসায় নিরাপত্তার জন্য আট উপজেলায় ৩২ জন আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার আনসার সদস্যরা নিরস্ত্র অবস্থায় থাকলেও শুক্রবার থেকে তাদের হাতে অস্ত্র দেয়া হয়েছে। নিয়োগ হওয়া আনসার সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব কঠোরভাবে পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

বিষয়টি সম্পর্কে অভয়নগর উপজেলা আনসার-ভিডিপি অফিসার আজিজুল ইসলাম বলেন, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবনে চারজন আনসার সদস্যকে অস্ত্রসহ মোতায়েন করা হয়েছে। অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খান চলনবিলের আলো প্রতিনিধিকে জানান, বৃহস্পতিবার থেকে তার সরকারি বাসভবনে চারজন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। আনসার সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব তারা যথাযথভাবে পালন করছেন।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর