বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

চাটমোহরে নবযোগদানকৃত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও খালিদ হাসানের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান।
সভায় নবযোগদানকৃত ইউএনওর সঙ্গে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় হয়। এ সময় চাটমোহর উপজেলার ইতিহাস-ঐতিহ্য, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মাদক, অনিয়ম-দুর্নীতি, স্থানীয় সমস্যা ও সম্ভাবনাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক চাটমোহর বার্তার সম্পাদক হাবিবুর রহমান, সাপ্তাহিক সময় অসময়ের সম্পাদক কে এম বেলাল হোসেন স্বপন, সাপ্তাহিক চলনবিলের আলোর সম্পাদক রফিকুল ইসলাম রনি, দৈনিক সমকালের প্রতিনিধি শামীম হাসান মিলন, দৈনিক সংবাদের প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি শুভাশিষ ভট্টাচার্য তুষায়, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি বকুল রহমান এবং জাতীয় দৈনিক সরেজমিনের প্রতিনিধি ও চলনবিলের আলোর স্টাফ রিপোর্টার মোঃ রাজিব হোসেন।
বক্তারা চাটমোহরের সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সরকারি সেবার মানোন্নয়নে প্রশাসনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো প্রশাসনের নজরে আনতে সাংবাদিকদের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থে প্রশাসন এবং গণমাধ্যম একসঙ্গে কাজ করলে চাটমোহরের সার্বিক অগ্রগতি ত্বরান্বিত হবে বলে মনে করেন উপস্থিত সাংবাদিকরা।
সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর