বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

হোমিওপ্যাথিক চিকিৎসকদের ন্যায্য চার দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে BHDS

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

হোমিওপ্যাথিক চিকিৎসকদের পেশাগত মর্যাদা, অধিকার প্রতিষ্ঠা এবং হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ ১৮ নভেম্বর ২০২৬, বুধবার, সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে চার দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচির প্রতি বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটি (BHDS) পূর্ণ একাত্মতা ও সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসকদের পেশাগত স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে উত্থাপিত দাবিগুলোর প্রতি দৃঢ় সমর্থন জানাচ্ছে।
উত্থাপিত চার দফা দাবি হলো—
১. বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ দ্রুত গঠন।
২. হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ।
৩. ডিএইচএমএস চিকিৎসকদের সরকারি চাকরিতে নিয়োগের সুযোগ সৃষ্টি।
৪. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় হোমিওপ্যাথিক ওষুধের অযৌক্তিক অন্তর্ভুক্তি বাতিল।
বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটি (BHDS) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজের দীর্ঘদিনের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।
আমরা বিশ্বাস করি, এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় হবে, চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে এবং দেশের হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক অগ্রগতি সাধিত হবে।
হোমিওপ্যাথিক চিকিৎসকদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও চিকিৎসাব্যবস্থার উন্নয়নে BHDS-এর ঐক্যবদ্ধ অবস্থান ও কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর