বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ার মাছপাড়ায় শীতের আগমনে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা, তৈরি হচ্ছে সুস্বাদু গুড় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের ২ নেতার পদ স্থগিত  পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবার নিবন্ধনহীন সমবায়ের নামে ঋণ বাণিজ্যের অভিযোগ, জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা টাঙ্গাইল জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর আহসান হাবীব মাসুদ ও সেক্রেটারি হুমায়ুন কবির ভারতবর্ষে ইসলামের বিস্তার: তরবারি নয়, সমাজবাস্তবতার ইতিহাস- সাইদুজ্জামান সাগর বান্দরবানের তিনদেশীয় সীমান্ত শূন্যরেখায় ৮ জন আটক 

নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

নওগাঁর রাণীনগরে নিখোঁজের প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি সানজিদা সানু (১৬) নামে এক কিশোরীর। দীর্ঘদিনেও মেয়ের কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। উদ্বেগ আর উৎকণ্ঠায় কাটছে স্বজনদের দিন।
নিখোঁজ সানজিদা উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামের প্রবাসী শেকের আলী সরদারের মেয়ে।
সানজিদার মা মোছা. মুক্তি বিবি জানান, গত ৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে পারিবারিক কাজে আবাদপুকুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সানজিদা। এরপর থেকে সে আর বাড়িতে ফেরেনি। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মেয়েকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।
এদিকে, সানজিদার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, মেয়েটির পরিবার থানায় এসেছিল। পুলিশের পক্ষ থেকেও তাকে উদ্ধারের চেষ্টা করা হয়েছে। তবে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তার পরিবার সম্ভবত আদালতে মামলা করেছে। বিষয়টি পিবিআই তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর