বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ার মাছপাড়ায় শীতের আগমনে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা, তৈরি হচ্ছে সুস্বাদু গুড় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের ২ নেতার পদ স্থগিত  পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবার নিবন্ধনহীন সমবায়ের নামে ঋণ বাণিজ্যের অভিযোগ, জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা টাঙ্গাইল জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর আহসান হাবীব মাসুদ ও সেক্রেটারি হুমায়ুন কবির ভারতবর্ষে ইসলামের বিস্তার: তরবারি নয়, সমাজবাস্তবতার ইতিহাস- সাইদুজ্জামান সাগর বান্দরবানের তিনদেশীয় সীমান্ত শূন্যরেখায় ৮ জন আটক 

টাঙ্গাইল জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর আহসান হাবীব মাসুদ ও সেক্রেটারি হুমায়ুন কবির

ডা.এম.এ.মান্নান, স্টাফ কোয়ার্টার:
আপডেট সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে জেলা আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন   আহসান হাবীব মাসুদ,নায়েবে আমীর মনোনীত হয়েছেন অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক এবং জেলা সেক্রেটারি মনোনীত হয়েছেন হুমায়ুন কবির। এছাড়া সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান।
নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. খলিলুর রহমান মাদানি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। ১৪ নভেম্বর  (শনিবার ) সন্ধ্যায় জেলা আদর্শ সমাজ কল্যাণ পরিষদের হলরুমে অনুষ্ঠিত জেলা মজলিসে শুরার বিশেষ অধিবেশনে বিশেষ অতিথি মাওলানা দেলোয়ার হোসেন তাঁর বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেন। তিনি নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
২০২৭-২০২৮ সেশনের জন্য ঘোষিত এ নতুন কমিটিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর